1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় শহিদ মিনারে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও গণতন্ত্র দিবস উপলক্ষে পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এই সমাবেশের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এ সমাবেশের ভেন্যুর বিষয়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও রোববারের সমাবেশে সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত ড. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews