1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ঝালকাঠিতে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর রানার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামুন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। গ্রেপ্তার মামুন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর রানার পদে চারজনকে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে নলছিটি উপজেলার সুবিদপুর এলাকার মিজানুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর সদস্যরা।

পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews