1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভয়েই ফোন ধরিনি সেই সময়: পাভেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভয়েই ফোন ধরিনি সেই সময়: পাভেল

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নেমেছিলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। সম্প্রতি আন্দোলনের অভিনেতার একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে দেখা যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদল তরুণের সঙ্গে রাজপথে মিছিলে স্লোগান দিচ্ছেন পাভেল। এ ভিডিও দেখে কমেন্ট বক্সে অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ভক্তরা।

তবে, অভ্যুত্থানের কোনো ‘ক্রেডিট’ নিতে চান না এ অভিনেতা। দেশ স্বাধীন ও আন্দোলনের সব ক্রেডিট ছাত্র-জনতাকে দিতে চান তিনি। সবার মতো নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন পাভেলও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে পাভেল বলেন, ‘আমি যেটা পারি, সেটা হচ্ছে অভিনয়। আমি সেটাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আন্দোলনে যাওয়ার পর থেকে ভয়ে ছিলাম। ভয়ে ফোন ধরতাম না।’

বৈষম্যবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘অনেকে মিছিলের ভিডিও দেখে ফোন দিত। ভয়ে ফোন ধরতাম না। ভয় কাজ করত, যদি সরকার ক্ষমতা না ছাড়ে, আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। পরিবারকে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় কি না, তাদের নিরাপত্তা নিয়েও ভয় ছিল।’

নতুন কাজ প্রসঙ্গে পাভেল জানান, দেশ স্বাধীনের পরপরই শুটিংয়ে ফিরতে হয়েছে। বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ ছিল। এই কাজগুলো কমিটমেন্টের কাজ ছিল, তাই দ্রুত কাজে ফিরতে হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা একক নাটকেও অভিনয় করেছি। নতুন দুইটা ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি। একটা রায়হান রাফির, অন্যটার কথা এখনই বলা যাবে না।

বর্তমানে উত্তরায় একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পাভেল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’র মাধ্যমে শোবিজে পা রাখেন পাভেল। মঞ্চের কৌতুক অভিনেতা থেকে পাভেল এখন পুরোদস্তুর অভিনেতা। বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র মাধ্যমে সর্বসাধারণের কাছে জনপ্রিয়তার সূচনা হয় তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews