1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে মিছিলে হামলার অভিযোগে পৌসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে মিছিলে হামলার অভিযোগে পৌসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়. নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে মিছিলে হামলার অভিযোগে মামলার সদর পৌসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়. নড়াইল জেলা প্রতিনিধি জানান,
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত, এ জেড এম ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মো.শামসুল আলমের ছেলে ও পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পুলিশ জানা যায়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলা নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল -২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়। গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব
মুজাহিদুর রহমান পলাশ। মামলার কাউন্সিলর জুয়েল ৩৪ নাম্বার আসামি ছিলেন, শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে মামলার কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews