1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বানানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ঝালকাঠিতে বানানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি সদর উপজেলায় বানানো বোনের (ধর্ম বোন) বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষির গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লিটন তার বানানো বোন লিপির বাবাবাড়ি বাড়ৈয়ারা গ্রামে যান। এর আগেও তিনি ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তার ডাক-চিৎকারে ঘরের অন্যান্য লোকজন সজাগ হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews