1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয় নাগরিক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া দুই মদ্যপ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রা‌তে তা‌দের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।

আটক দুজন হ‌লেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

ঘটনার পর বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন ও বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমারের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। এতে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টের ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। বিএসএফের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।

এ ঘটনায় বিএসএফ জানায়, গাড়ির চালক অতিরিক্ত মাদক সেবন করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩-৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙে বাংলাদেশের দিকে আসে। বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদের থামাতে ব্যর্থ হয়।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল আশরাফুল হক আরও বলেন, মধ্যরা‌তে ভোমরা আইসিপি দিয়ে ভারতীয় মদ্যপ চালক ও তার সহকারী একটি সাদা পিকআপ চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় চেকপোস্টে কর্তব্যরত নায়েক মো. জিহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদেরকে নিবৃত করে এবং মদ্যপ অবস্থায় পিকআপসহ আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews