1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে কৃষকের রঙ্গিন স্বপ্ন আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে কৃষকের রঙ্গিন স্বপ্ন আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা 

  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের আমন ধানের ক্ষেতগুলো সবুজে সবুজে ভরে উঠেছে। উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে আমন ধানের চারা গাছগুলো আশ্বিনের বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে শুধু আমন ধানের সমারোহ। আমন ধানের ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হবে বলে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার ১৬টি ইউনিয়নে ২৬ হাজার ৩৯৫ হেক্টর। অর্জিত হয়েছে ২৬ হাজার ৩৯৫ হেক্টর। বর্তমানে আমন ধানের ক্ষেতগুলোতে ধানের শীষ বের হওয়া শুরু হয়েছে। আবাব কতগুলো ধানের ক্ষেত অল্প কিছুদিনের মধ্যে বের হবে।
এ বিষয়ে কথা হয় চাষী হাবিবুর রহমান, মোস্তফা, সিরাজ, ইসলাম, রিপন, শফিকুলের সঙ্গে। তারা জানায়, এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টিপাত হয়েছে। তাই এই অঞ্চলের কৃষকেরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোপা আমন ধান রোপন করছেন। তারা আরো জানায়, পানি সেচ না লাগায় এ অঞ্চলের কৃষক অনেকটা কম খরচেই রোপা আমন ধান চাষ করতে পারছে। মোরেলগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠপর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। মোরেলগঞ্জ সদর ইউনিয়নে এবারে আমন চাষের লক্ষ্যমাত্রা ১২৫০ হেক্টর ধরা হয়েছে। শেষ সময়ে বৃষ্টি হওয়ায় গাছ ও ফসলের জন্য ভালো হয়েছে। শেষ সময়ে বৃষ্টিপাত হওয়ায় আগের তুলনায় ধানের ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ একটু কমে গেছে।মোরেলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম.  সাইফুল ইসলাম কবির বলেন, কৃষককে সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে কৃষি বিভাগ। বিভিন্ন সীড কোম্পানি পক্ষ থেকে মাঝে মধ্যে সার ও বীজ দিয়ে গরীব কৃষকদের সহযোগিতা করতে হবে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,  এ বছর উপজেলার ১৬টি ইউনিয়নে ২৬ হাজার ৩৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উফশী জাতের ৫ হাজার ৮৫০ হেক্টর, হাইব্রিড ১০ হেক্টর ও স্থানীয় ২০ হাজার ৫৩৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ। এই উপজেলার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই এলাকার মাটি আমন চাষের জন্য। তিনি আরো বলেন, উপজেলা কৃষি বিভিাগের মাঠপর্যায়ের কর্মীরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছেন। কৃষকদের ধানের ক্ষেতের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews