
নিজস্ব প্রতিবেদক // জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বনানী থানা কমিটিকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কমিটি হিসেবে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের এক কর্মী মোঃ সেলিম সরকার। তিনি প্রশ্ন তোলেন শক্তিশালী না হলে ১২ বছর যাবত একই কমিটি বহাল থাকে কিভাবে?
রবিবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এমন দাবি করেন সেলিম সরকার। উক্ত পোস্টে তিনি বনানী থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙে তরুণদের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন নগর নেতৃবিন্দের কাছে।
মোঃ সেলিম সরকারের পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কমিটির নামটি হলো,,,, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বনানী থানা কমিটি !!
এর একটি বিশেষ কারণ হলো… দেশের প্রতিটা সংগঠনের কমিটিই ভাঙে-গড়ে অথচ আমাদের বনানী থানার কমিটি টা ‘কোনো নগর কমিটি ভাঙার সাহস পায়না !! আসলে আমার বুজে আসেনা যেখানে বিগত ১২ টি বছরে দেশের অন্যান্য সংগঠনের কমিটি গুলো প্রায় ৪ থেকে ৫ বার করে ভেঙে আবার নুতন করে গঠন করা হয়েছে সেখানে কোন অপশক্তির জোরে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি টা এখনো পূর্বের নেয় বহাল থাকে ??
আমি নগর নেতৃবিন্দের কাছে আকুল আবেদন করবো অতি দ্রুত এই প্রাচীন কমিটি টা ভেঙে নুতন করে গড়ে তুলুন !! পুরুনো অভিজ্ঞ ২-১ জন সিনিয়র নেতৃবিন্দের পাশাপাশি আমাদেরকেও নেতৃত্বের সুযোগ করে দিন !!
তবেই সংগঠনের গতি তরাণ্যিত হবে !!”