1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // একদফা দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর বলেন, আমাদের একদফা দাবি হলো- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মো. শাহা আলম বলেন, আমরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।

কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা শোষণ করে কর্মবিরতি পালন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews