1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে। বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।

জানা গেছে, গত ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনা ডিবির ওসি বশিরুল আলম বলেন, একটি পুরাতন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গত ১৪ আগস্টের দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পৌরশহরের উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

দুটি মামলায় পুলিশ তিনজন ও ডিবি দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews