1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জামিন না মঞ্জুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জামিন না মঞ্জুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় কারান্তরীন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের জামিন হয়নি। বুধবার (২ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে তার জামিনের আবেদন করা হয়।

বিচারক শেখ আবু তাহের তার জামিনের আবেদন না মঞ্জুর করেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন। বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীমকে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি।

মামলার আসামি হিসেবে ২৩ সেপ্টেম্বর তাকে বরিশাল আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews