1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বন্দরের আল আমিন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বন্দরের আল আমিন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দরের নবীগঞ্জস্থ লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন হোসেন। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় নানা বিচার বিশ্লেষন মোতাবেক জুড়িবোর্ডের বিবেচনায় তাকে ওই পদকে ভূষিত করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিবেচিত হওয়ার আনন্দে মোঃ আল আমিন হোসেন তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আল আমিন হোসেনের প্রতিক্রিয়াটি ছিল নিন্মরূপঃ আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছি। এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি আমার পরিবার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ,সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শুভাকাঙ্খীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে ছিলেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি এখন বিভাগীয় পর্যায়ে ভাইভায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি।এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি যেন আমার দায়িত্ব আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে পারি এবং আল্লাহ যেন আমাকে আরও দায়িত্বশীলতার সাথে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দেন সেই দোয়াও চাইছি। আল্লাহ আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার তৌফিক দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews