1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার: র‍্যাব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার: র‍্যাব

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রবিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

কাদের, নানক ও হারুন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের বিষয়ে আমাদের কাজ চলমান। তথ্য পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে।’

ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে মুনীম ফেরদৌস বলেন, ‘গত ৫ আগস্ট পর থেকে এখন পর্যন্ত র‍্যাব ১ হাজার ৭০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিগত সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন আছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রহাতে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র‍্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে।’

গণহত্যার মামলায় র‍্যাবের কোনো সদস্য আসামির তালিকায় রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। সেই সঙ্গে অন্যান্য বাহিনীতে হলেও র‍্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি।’

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘র‍্যাবে আটটি বাহিনী থেকে সদস্য নেওয়া হয়। এই বাহিনীর ১০ হাজার সদস্যের প্রায় ৪৪ শতাংশ নেওয়া হয় পুলিশ থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় র‌্যাবে কোনো সমস্যা ছিল না। আন্দোলনে র‍্যাব কখনোই মারণাস্ত্র-গুলি ব্যবহার করেনি। র‍্যাব আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews