1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নৌ যান শ্রমিকদের দাবী আদায়ে জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল নেতৃবৃন্দের লিফলেট বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নৌ যান শ্রমিকদের দাবী আদায়ে জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নৌ-যান শ্রমিক কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল (বি-১৯৫২) এর পক্ষথেকে দেশব্যাপী লিফলেট বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বরিশালেও নৌ-যান শ্রমিক কর্মচারীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল (বি-১৯৫২) এর বরিশালের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার এর নেতৃত্বে গতকাল সকাল ১১টার সময় নগরীর লঞ্চঘাট টার্মিনালে নৌ-যান শ্রমিক কর্মচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল (বি-১৯৫২) এর বরিশালের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, পৃথিবীর সকল দেশের সকল সেক্টরের শ্রমিকরা ৮ ঘন্টা শ্রম দিয়ে তাদের ন্যায্য পারিশ্রমিক উপভোগ করছেন। কিন্তু আমাদের নৌ সেক্টরের শ্রমিকরা ২৪ ঘন্টা বিরামহীন শ্রম দিয়েও ৮ ঘন্টা শ্রম দেয়া শ্রমিকদের থেকেও তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। যা মানবতা ও শ্রম আইনের সম্পূর্ন পরিপন্থী। আর অসাধু নেতৃত্বের কারনেই এই বৈষম্য এখনো দূর করা সম্ভব হয়নি। আর এই বৈষম্য দূর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের পতাকাতলে সমবেত হয়ে নৌ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সকল নৌ যান শ্রমিক কর্মচারী ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাতেই এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews