1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে র‍্যাবের অভিযানে ওয়ানশুটার গানসহ যুবক গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে র‍্যাবের অভিযানে ওয়ানশুটার গানসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে র‍্যাবের অভিযানে ওয়ানশুটার গানসহ যুবক গ্রেফতার। নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ মো.হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃতকে মঙ্গলবার বিকালে কালিয়া থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, র‍্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‍্যাব-৬ এর স্পশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর  গ্রামের মো.দুলু সরদারের ছেলে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি  মোতাবেক ১টি  দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র‍্যাব সদস্যরা।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান,  মো. হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৬।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews