1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সবজিতে আগুন, ডিমের দাম কিছুটা কমেছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সবজিতে আগুন, ডিমের দাম কিছুটা কমেছে

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সবজির বাজারে যেন লাগাম দেওয়ার কেউ নেই। এদিকে বাজারে কাঁচামরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে, পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দাম তো আগে থেকেই বাড়তি।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে ডিম, পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী। ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু চারটি সবজি। এগুলো হলো পেঁপে, পটোল, ঢ্যাঁড়স ও মুলা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে। এছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা।

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে তবুও মোকামগুলোতে সরবরাহ কম। বন্যার কারণে সবজির জোগান কমেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে এসব সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।

ঢাকা কারওয়ান বাজার, মহাখালী ও বনানী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকার কমে পাওয়া যাচ্ছে চারটি সবজি। এর মধ্যে প্রতি কেজি ঢ্যাঁড়শ ৮০-৯০, পটোল ৬০-৮০, পেঁপে ৫০-৬০ ও মুলা ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ সবজির দাম ১০০ টাকার ওপরে। যেমন– বরবটির কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা দরে।

গোল বেগুন বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা দরে। মাসখানেক আগে বরবটি ও গোল বেগুনের কেজি কেনা গেছে যথাক্রমে– ৬০ ও ৭০ টাকার আশপাশের দরে।

এক মাস আগে কাঁকরোল ও উচ্ছের কেজি ছিল ৬০ থেকে ৭০ টাকা। সবজি দুটি কিনতে ক্রেতাকে এখন গুনতে হচ্ছে অন্তত ১০০-১২০ টাকা। ঝিঙা ও ধুন্দলের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে। দুই সপ্তাহ আগেও সবজি দুটি কেনা গেছে ৭০ টাকার আশপাশের দরে।

তবে কাঁচামরিচের বাজারে অস্থিরতা চলছেই। কারওয়ান বাজারের মতো পাইকারি বাজারে কাঁচামরিচের কেজি ৩০০-৩২০ টাকায় বিক্রি হলেও বনানী কাঁচাবাজারে বিক্রি হয়েছে ২৮০-৩০০ টাকা দরে। তিন দিন আগে কাঁচামরিচের কেজি ছিল ২০০-২৪০ টাকা।

আমদানির উদ্যোগ ও শুল্ক কমানোর খবরে গত তিন দিনে ডিমের দাম কমেছে। শুক্রবার প্রতি ডজন ডিম ১৬০ টাকা বিক্রি হচ্ছে, যা সপ্তাহের শুরুতেই ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল।

তবে এ সময় ব্রয়লার মুরগির দর কমেনি। এখনো ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে। সোনালি জাতের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়।

ভারত রপ্তানির শর্ত শিথিল করায় দেশের বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়েছে। তারপরও কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews