1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই -সাবেক ভিপি রাজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই -সাবেক ভিপি রাজন

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072
লালপুর (নাটোর) প্রতিনিধি // “হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই, ধর্ম যার যার দেশটা সবার। লালপুর-বাগাতিপাড়ার সকল উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো। আমরা আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছে, আগামীতেও থাকবে। পূজা মন্ডপে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা”।
শনিবার (১২ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, চংধুপইল, আড়বাব, দুড়দুড়ীয়া, বিলমাড়ীয়া, লালপুর, ঈশ্বরদী
 ইউনিয়ন সহ ৭টি ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম, ওয়ালিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও  ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক আশীষ কুমার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষসহ বিভিন্ন বয়সের দর্শনার্থী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীদের  সাথে কুশল বিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews