1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সরকারি গাছ কেটে নিল শ্রমিকলীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে সরকারি গাছ কেটে নিল শ্রমিকলীগ নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কোন প্রকার টেন্ডার কোটেশন ছাড়াই রাস্তার লাখ লাখ টাকার গাছ কাটা হচ্ছে প্রকাশ্যে।অন্যদিকে কর্তৃপক্ষ কিছু যানে না জেনে রয়েছে নিরব,নির্বিকার। যেন সরকারি মাল দরিয়ামে ঢাল অবস্থা।

 

গত কয়েকদিন ধরে প্রায় ৫ লক্ষধিক টাকার মূল্যবান আকাশমনি, চাম্বল,পলাশসহ রাস্তার ধারের গাছ কেটে নিয়ে গেছে ওয়ার্ড আ’লীগ শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম নামে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য শিল্পীর স্বামী। এই দৃশ্য দেখা গেছে বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তালুকদার হাট থেকে রানীরহাট রাস্তার মুক্তিযোদ্ধার পুল এলাকায় রাস্তার পাশে থাকা সরকারী সব গাছ কেটে নিচ্ছে।তবে আব্দুর রহিম ৭নং চরকাউয়া ৯নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি। সরজমিনে দেখা যায় তালুকদারহাট থেকে রানীরহাট রাস্তার পাকা রাস্তার পাশে থাকা প্রায় দুই যুগের আগের বহু মূল্যবান গাছ কাটা হচ্ছে।

 

 

সেখানে থাকা স্থানীয়রা জানান রাস্তার পাশে থাকা সরকারি গাছ আব্দুর রহিম,শহীদ,পাভেল,মাছুম মিলে কেটে নিয়ে যাচ্ছে।তারা জানান রাস্তার সংস্কার কাজ করা হবে তাই কাটা হচ্ছে।তবে কার অনুমতি নিয়ে কাটা হচ্ছে জানতে চাইলে বলেন রাস্তা বড় করাহবে তাই কাটা হচ্ছে।স্থানীয়রা আরোও জানান এর আগে রাস্তার পাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকার গাছ রহিম আরোও একবার কেটে নিয়ে গেছে।তবে গাছ কাটার সময় স্থানীয়রা বাঁধা দিলে অকথ্য ভাষায় গালি গালাজ করে। সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে সংরক্ষিত ইউপি সদস্য শিল্পীর স্বামী আব্দুর রহিম বলেন আপনারা পাভেলের সাথে যোগাযোগ করেন।আমি পাভেলের কাছ থেকে গাছ ক্রয় করেছি।তবে স্থানীয়ের অকথ্য ভাষায় গালি গালাজ করে আব্দুর রহিম কেন তারা নাম বলছে। তবে ঠিকাদার কালু জানান আমি সরকারি গাছ কাউকে কাটতে বলেনি।তবে রাস্তার পাশে থাকা স্থাপনা সবাইকে সরিয়ে নিতে বলা হয়েছে।গাছ কাটতে বলা হয়নি। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বরিশাল এলজিইডি সদর উপজেলার প্রকৌশলী সৈয়দ মাইনুল ইসলাম জানান গাছ কাটার বিষয়ে আমি জানি না।তবে সরকারি গাছ কাটার কোন বৈধতা নেই।যদি কেউ গাছ কাটে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমাহাবুব উল্লাহ মজুমদার বলে আমি ঘটনা স্থানে লোক পাঠীয়ে ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews