1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে জলকামানও ব্যবহার করে পুলিশ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা।

এর আগে, পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের করা কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। এসময় পুলিশের বাধার সম্মুখীন হলে তারা সেখান থেকে সরে গিয়ে শাহবাগ থানার সামনে ফুলের দোকানগুলোর সামনে অবস্থান নেন।

পরে সেখান থেকে দুপুরে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীদের দলটি হাইকোর্ট এলাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ওপর জলকামান দিয়ে পানি ছুড়তে থাকে এবং লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তারা ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, পঁয়ত্রিশ আমার অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচি অংশ নিয়ে আবু নাঈম বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা কমিশন গঠন করে দেওয়া হয়েছিল। তারা আমাদের দাবি বিবেচনায় নিয়ে বয়সসীমা ৩৫ করার পক্ষে সুপারিশ করে। সেই সুপারিশকে অগ্রাহ্য করে বয়সসীমা ৩২ করা হলো। তারা যদি তাদের কমিশনের ওপরেই আস্থা রাখতে না পারে তাহলে কীভাবে হবে। আমরা বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। বয়সসীমা ৩৫ বছর করতে হবে এবং শিগগিরই সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews