1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, ঘাতক চালক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, ঘাতক চালক গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

মাসুম শিকদার // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনি এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার চালকের নাম মো. জামিল হোসন (২৫)। তিনি ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে। ওসি বলেন, প্রথমে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখানে না পেয়ে পটুযাখালীর মরিচবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। যেহেতু ঘটনাটি বন্দর থানাধীন মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণে প্রক্রিয়া চলছে। চালককে আটক করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে। গত ৩০ অক্টোবর রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews