1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৮ মাসে হাফেজ হলেন আট বছরের নাফিউল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

৮ মাসে হাফেজ হলেন আট বছরের নাফিউল

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামের মশিউল আলম সোহেলের আট বছর বয়সী শিশু সন্তান মো. নাফিউল ইসলাম নিয়াজ।

মাত্র ৮ মাসে পবিত্র কোরআন শরিফ মুখস্থ করে নজির সৃষ্টি করেছে সে। অক্টোবরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা পিরোজপুর শাখা থেকে হিফজ শেষ করে নাফিউল ইসলাম।

২০১৬ সালের ১৮ জানুয়ারির পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্মগ্রহণ করে নাফিউল। তার বাবা মশিউল আলম সোহেল পেশায় একজন শিক্ষক।

নাফিউলের বাবা মো. মশিউল আলম সোহেল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে একজন আলেম ও ইসলামি স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

এই কেন্দ্রিক মেধাবী ছেলেরা অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। নাফিউলও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। সে যেন একজন বড় আলেম হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews