1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সহকারী কোচ হয়ে বাংলাদেশ দলে ফেরার কারণ জানালেন সালাউদ্দিন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সহকারী কোচ হয়ে বাংলাদেশ দলে ফেরার কারণ জানালেন সালাউদ্দিন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির একাডেমিতে কাজ করেন আরও এক বছর। তার পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলের বিভিন্ন দলের দায়িত্ব পালন করলেও জাতীয় দলে ফেরা হয়নি এই কোচের। এর আগে বিভিন্নবার তিনি বলেছেন, সহকারী কোচ হিসেবে জাতীয় দলের কাজ করার বয়স এখন আর তার নেই। তবে সেই পদেই আবার আসীন হলেন সালাউদ্দিন।

কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।

আবারও সহকারী কোচ হয়ে ফিরে আসার কারণ হিসেবে সালাউদ্দিন বলেন, ‘যেহেতু অনেক দিন ধরেই শুনছি, বিসিবি দেশি কোচদের একটি প্ল্যাটফর্ম করে দেবে, সেই পথ যদি আমি করে দিতে পারি… সেটা যতদিনের জন্যই হোক; দেশি কোচরাও হয়তো ভালো করবে। কাজেই পরের (দেশি) কোচ যারা আসবে, তাদের প্রতি বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগনের বিশ্বাস বাড়বে এবং সেই সাথে কোচদেরও নিজেরও বিশ্বাস বাড়বে যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভালো করতে পারি।’

সালাউদ্দিন আরও বলেন, ‘(নিজের সামর্থ্যের ওপর) এই বিশ্বাসটা কারও না কারও নেওয়া উচিত ছিল। আমি যদি কাজটা ঠিকভাবে করতে পারি, পরের কোচদের জন্য বড় একটা পথ খেলা হয়ে যাবে। আমার যে সমাজ, যে কোচ, সেই কোচদের পথ দেখানোর বড় একটা দায়িত্ব কিন্তু আমার পড়ে গেছে এবং সেটাকেই আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির দায়িত্ব ছাড়তে হয় নাজমুল হাসান পাপনকে। সেই দায়িত্বে বসেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। পদে আসীন হওয়ার পর দেশি কোচদের জাতীয় দলে ফেরানোর কথা বলেছিলেন তিনি।

সার্বিক বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আসলে কথা হচ্ছিল। আমার এই কাজটা করার পেছনে ফারুক ভাইয়ের অবদান অনেক বেশি। তিনি আমাকে অনেকবার ডেকেছেন, কথা বলেছেন, বুঝিয়েছেন যেন, কেন আমাদের স্থানীয় কোচদের দরকার বাংলাদেশ দলে। আমারও যে ইচ্ছে ছিল না, তা নয়। তবে অনেক কারণেই আসতে পারছিলাম না। আমার মনে হয়েছে, এখনই হয়তো সেরা সময়, যেটা দিয়ে বাংলাদেশকে আবারও হয়তো সার্ভিস দিতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews