1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মানসিক ভারসাম্যহীন যুবকের বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টুটুল ইসলাম (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলায় তাঁর শাশুড়ি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে শাবলের আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে টুটুল ইসলাম।

 

স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, টুটুল দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়ি আসে। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খায়।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, মিরাটুলি বাবুপুর গ্রামের মৃত শফিকুল আলমের স্ত্রী সাকিনা বুধবার রাতে মেয়ের জামাই টুটুলের বাড়ি বেড়াতে যান। রাতের খাবার খাওয়া শেষে সাকিনা ঘরে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে টুটুল তাঁর শাশুড়ির ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই সাকিনার মৃত্যু হয়।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews