1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইনজীবীর এ কী কান্ড/ স্ত্রী–সন্তানকে বাড়িছাড়া করতে গ্যাস–বিদ্যুৎ–পানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আইনজীবীর এ কী কান্ড/ স্ত্রী–সন্তানকে বাড়িছাড়া করতে গ্যাস–বিদ্যুৎ–পানি

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।

 

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী স্ত্রী সোমা দেবনাথ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দুলাল চন্দ্র দেবনাথ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং ভরণপোষণ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার স্বামী একজন নারী সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। প্রতিবাদ করায় আমাকে মারধর ও গালিগালাজ করেন। এরপর বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।’

 

সোমা দেবনাথ জানান, ১৩ বছর আগে তিনি দুলাল চন্দ্র দেবনাথকে বিয়ে করেন। স্বামীর প্রথম পক্ষের সন্তানকে লালন–পালন করলেও বর্তমানে তিনি অসহায় অবস্থায় সন্তানসহ বাসায় বন্দী। ‘বিদ্যুৎ, গ্যাস না থাকায় আমার ভাই–বোনের সহায়তায় বেঁচে আছি। শিশুটির অবস্থা দেখে কষ্টে বুক ফেটে যায়, ’ বলেন সোমা।

 

তবে দুলাল চন্দ্র দেবনাথ স্ত্রীকে দায়ী করে বলেন, ‘আমার স্ত্রী পরকীয়া করে অন্য একজনের সঙ্গে। এ কারণে আমি ক্ষুব্ধ হয়ে এমন করেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সমস্যার সমাধান হবে।’

 

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews