1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার  

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে দুটি পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট চল্লিশ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ষাটষট্টি হাজার সাতশত পঁচাআশি টাকাসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আরাফাত আলী মুসল্লী (২৯) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুন্দশী গ্রামের মৃত ফজলুর রহমান মুসল্লীর ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুরুবার (১৪ নভেম্বর) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের কুন্দশী শাকিনস্ত কুন্দশী মাছের আড়তের পশ্চিম পাশে নড়াইল টু ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে আসামি মোঃ আরাফাত আলী মুসল্লীর বাড়িতে যাওয়ার পায়ে চলার রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই; (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আরাফাত আলী মুসল্লীকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপর একটি অভিযানে কুলসুম বেগম; (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত কুলসুম বেগম (৬০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর(ব্যাপাড়ীপাড়া) গ্রামের মৃত বিল্লুর খানের স্ত্রী ও মোসাঃ চায়না বেগম(৫২) একই গ্রামের মৃত আশরাফ খানের স্ত্রী। (গত ১৪ নভেম্বর) নড়াইল জেলার লোহাগড়া পৌরসভাধীন গোপিনাথপুর ব্যাপাড়ীপাড়া কুন্দশী ব্রীজের নিচে চায়না বেগমের বসত বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী কুলসুম বেগম (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) কে গ্রেফতার করে। এ ধৃত আসামিদের হেফাজতে হতে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ষাটষট্টি হাজার সাতশত পঁচাআশি টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews