1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের ফাঁসি

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: রকিবুল ইসলাম এই রায় দেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেয় ঘাতকরা।

 

এ ঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামি সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুই আসামিকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews