1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে বিরল প্রজাতির ৪ সুন্ধি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পটুয়াখালীতে বিরল প্রজাতির ৪ সুন্ধি কচ্ছপ উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীতে একটি মাছের আড়ত থেকে চারটি বিরল প্রজাতির সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ সময় বণ্যপ্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রয়ের দায়ে মো. সোহেল হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে চারটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকার মেসার্স নাবিলা ফিস আড়ত থেকে কচ্ছপগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর।

তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অনুযায়ী বণ্যপ্রাণী কচ্ছপ সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী সোহেল হাওলাদারকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার আড়ত থেকে চারটি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews