1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালের ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনের সময় বরিশালের গৌরনদী থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইল্লা এলাকার নির্মাণাধীন মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম শাহ আলম ওরফে আলমগীর (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে গোয়েন্দা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক কারবারিকে তার পিকআপের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সুদেব বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত পিকআপসহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews