1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাবনাবাদ নদীতে জেলের জালে ১৪ কেজির পাঙাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

রাবনাবাদ নদীতে জেলের জালে ১৪ কেজির পাঙাশ

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য নিয়ে আসা হলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

 

পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম ৮০০ টাকা কেজি ধরে ১১ হাজার ২০০ টাকা হাঁকছেন।

 

জেলে মোহাম্মদ আলী বলেন, খুব ভোরে রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরই এই পাঙাশটি আমার জালে ধরা পড়ে। এতো বড় পাঙাশ এর আগে আমার জালে ধরা পড়েনি। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি আনন্দিত।

 

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, এতো বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। মাছটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছি। এই দামে বিক্রি করতে না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দিব।

 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছেন। আশা করছি, জেলেদের জালে পাঙাশসহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews