1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে মাদক পরিবহনকালে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার গৌরনদী উপজেলার ইল্লা এলাকার মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার সহ শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যর। এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews