1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বুধবার (২০ নভেম্বর) বরিশালের যুবদল নেতা ইমরান আলী শোভনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ওসি বরিশালটাইমসকে বলেন, মঙ্গলবার বিকেলে নগরীর রূপাতলীতে এই ধর্ষণের ঘটনায় ভূক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

গ্রেফতার ইমরান আলী শোভন বরিশাল নগরীর রূপাতলীর নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া তিনি বরিশাল মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড যুবদল নেতা।

 

নগরীর বাসিন্দা ভূক্তভোগী তরুণীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে তরুণী তার বন্ধুর সঙ্গে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ঘুরতে যায়। তখন গ্রেফতার শোভনসহ ৩-৪ ব্যক্তি ওই তরুণীকে একটি রুমের মধ্যে নিয়ে আটকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

 

তখন তরুণীর সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করে মোটরসাইকেল আটকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পাওয়ায় বেধরক মারধর করা হয় তরুণীর বন্ধুকে।

 

এরপর বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে পালিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেফতার করে। এসময় বাকি অভিযুক্তরা পালিয়ে যান।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews