1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরফ্যাশনে ছাত্রলীগের সেক্রেটারি আল-আমিন কর্তৃক ব্যবসায়ীর ইটভাটা দখলের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চরফ্যাশনে ছাত্রলীগের সেক্রেটারি আল-আমিন কর্তৃক ব্যবসায়ীর ইটভাটা দখলের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

ভোলা প্রতিনিধি // ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-আমিন কর্তৃক দীর্ঘ বছর যাবৎ দখলে নেয়া একটি ইটভাটা অবশেষে অবমুক্ত হলো। বিগত আ’লীগ স্বৈর শাসনামলে ওই ইটভাটাটি ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক নিজ দখলে রেখে রমরমা বানিজ্য করেছিলেন বলে জানা গেছে। দীর্ঘদখলে থাকার পর অবশেষে এলাকাবাসী সেটিকে দখলমুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন। সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে স্থানীয় এওয়াজপুরে প্রতিষ্ঠিত ওই ইটভাটার মালিক ব্যবসায়ী ইউনুছ আল মামুন গণমাধ্যমকে জানান,আ’লীগ জমানায় উক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন প্রভাব দেখিয়ে তার ইটভাটাটি নিতে চাইলে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে পাঁচবছর মেয়াদী চুক্তিপত্রের মাধ্যমে তা দিতে বাধ্য হন। যার মেয়াদ ছিলো ২০২৭ইং সালের ৫ মে পর্যন্ত। ওই চুক্তির পাঁচ নম্বর শর্তের একাংশে লিখা রয়েছে যে,ভাড়াটিয়া ইটভাটার নির্ধারিত ভাড়া না দিলে মালিক পক্ষ তা ফেরত নিতে পারবেন। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন শর্তানুযায়ী ভাড়া না দিয়ে ইটভাটি চরফ্যাশনের অপর ব্যবসায়ী সায়েম মালতিয়ার কাছে আরেকটি চুক্তির মাধ্যমে অবৈধভাবে ভাড়া দিয়ে পাঁচ আগষ্টের পর আত্মগোপনে থাকেন। ফলে গত দুই সপ্তাহ পূর্বে বেদখলে থাকা ওই ইটভাটাটি প্রকৃত মালিক পক্ষ স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় বুঝে নেন। বিষয়টি ভোলা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি মো: রাইসূল আলমের টেবিল পর্যন্ত গড়ায়। বর্তমানে ওই ব্রিকফিল্ডটির মালিক তার ভাই মো: এনায়েত হোসেনের কাছে বিক্রি করে দেয়ার পর সেটি এখন সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: রিয়াদ সিকদারের তত্বাবধানে পরিচালিত হচ্ছে। এবিষয়ে ব্যবসায়ী রিয়াদ সিকদার গণমাধ্যমকে জানান, জোরজবরানে ইটভাটাটি দখলের পর ছাত্রলীগের ওই নেতা তৎসংলগ্ন মসজিদের নামীয় প্রায় দুই একর জমি দখল করে তা থেকে মাটি লুটে ইট বানাচ্ছিলেন। মসজিদটির মোতাওয়াল্লী নুরুল ইসলাম বাচ্চুমিয়া সাংবাদিকদের জানান,ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগের এই নেতা দীর্ঘ বছর যাবৎ মসজিদের জমিটি দখল করে মাটি লুট করায় ঈমাম-মোয়াজ্জিনের বেতন দেয়া এবং মসজিদের উন্নয়নকাজ করা সম্ভব হয়নি। এলাকার শ্রেনীপেশার মানুষ জানান, পেশীশক্তির দাপটে ছাত্রলীগের ওই নেতা গ্রামের বহু নিরীহ মানুষের জমি দখল করে সেখানকার মাটি লুটে ব্রিকফিল্ডে নিয়ে ইট তৈরী করতেন। এভাবেই নিরীহ মানুষের জমিতে ভূমিদস্যুপনা চালিয়ে লুটে নেয়া মাটির তৈরী ইট বিক্রি করে ছাত্রলীগের এনেতা খুব অল্পদিনেই কোটিকোটি টাকার মালিক বনে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন চরফ্যাশনের চাঞ্চল্যকর ছাত্রদল আব্দুর রজ্জাক হত্যাসহ একাধিক ভয়ঙ্কর অপরাধ মামলার ওয়ান্টেড আসামী। ৫ আগষ্টের ঐতিহসিক পটপরিবর্তনের পর থেকেই ছাত্রলীগের এনেতা এলাকা ত্যাগ কর আত্মগোপনে রয়েছেন বলে সেখানকার থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিনের সাথে গণমাধ্যম কর্মীরা। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আল আমিনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই আর তার বক্তব্য নেওয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews