1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পটুয়াখালীতে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

মো:রাকিব জোমাদ্দার মহিপুর(পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে মহিপুর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার ২ নং ওয়ার্ডের পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত শাকিব আল ইমরান (ওরফে হাত কাঁটা ইমরান) (২৬), আসাব (৩০), সিহাব (২৮), এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এবং মশিউর রহমান তার নিজ বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীদের যথাক্রমে মাদক মামলা রয়েছে হাত কাটা ইমরান ৮টি, আসাব ১০টি, সিহাব ২টি ও মশিউর রহমান ৭টি। এরা মহিপুর থানা এলাকার মাদক সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই   একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদক দ্রব্য নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews