1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে আগুনে পুড়ল ৮ দোকান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

পিরোজপুরে আগুনে পুড়ল ৮ দোকান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে ৮টি দোকান আগুনে পুড়ে গেছে। উপজেলার শ্রীরামকাঠী বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

 

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকের দোকানেই মালামাল ছিল। তাঁরা তাঁদের কোনো মালামালই রক্ষ করতে পারেননি। এতে তাঁদের কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা তাঁদের।

 

শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘আগুন লাগার খবর শুনে আসতে আসতে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

 

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বরিশালটাইমসকে বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews