1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করেছে করা হয়েছে। রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতারের পর সোমবার বিকালে তাকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

 

আদনান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

 

গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews