1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কে উপজেলার কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন– শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)। নিহত হাবিবুর মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দে ইমামতি কর‌তেন। হাসান একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, দুই মাদ্রাসাশিক্ষার্থী পড়া‌শোনার পাশাপা‌শি মস‌জি‌দে ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। ভো‌রে মস‌জি‌দে আজান দেয়ার জন্য মাদ্রাসা থে‌কে তারা মোটরসাইকেলে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিলেন। সে সময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায় এবং পিকআপ‌ভ্যানটি সড়‌কের পা‌শে উল্টে যায়। মোটরসাইকে‌লে থাকা দুজন গুরুতর আহত হন। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে মৃত্যু হয়। পিকআপভ্যনটি জব্দ করা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews