1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ববি ছাত্রদলের মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে ববি ছাত্রদলের মানববন্ধন 

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্বেগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।আজ বৃহস্পতিবার বেলা সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয় এবং এরপরপরই একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল -পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের সামনে এসে শেষ হয়।

এসময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগঠক রাফি সিকদার বলেন “আন্দোলনে অংশ নেওয়া সকলে আমাদের ভাই-বোন। এদেশের ছাত্রসমাজের হাতেই এদেশের সংস্কার। এই আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা এবং হত্যা চেষ্টা করা মানে এই ২৪ এর বিপ্লব কে প্রশ্নবিদ্ধ করা । আমার মনে হয় এটা মূলত প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল প্রতিষ্ঠান খুব শিগগিরই যদি আওয়ামী ছাত্রলীগ দোসরদের খুঁজে আটক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এবং ২৪ এর বিপ্লব ধুলিসাৎ হবে।২৪ এর অর্জন আমাদের ভাই-বোন বাবা-মায়ের আত্মত্যাগের ফল। আওয়ামী দুঃশাসনের সময় সক্রিয় আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের স্বৈরাচারীদের দ্রুত আইনের আওতায় এনে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং সকল আন্দোলনকারী দের সুরক্ষা নিশ্চিত করতে হবে”।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে ,চট্টগ্রাম নগরীতে জসিম উদ্দিন নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রজনতাকে হত্যাচেষ্টা সহ হেনস্তার খবর পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews