1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগী থেকে জাহাঙ্গীর খান (৪৫) নামে দুই বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর খান বেতাগীর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মরহুম মো: মুজ্জাফর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনিরের নির্দেশে বেতাগী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শহীদুল ইসলাম ও তার টিম বিবিচিনি ইউনিয়ন থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরো জানা গেছে, জাহাঙ্গীর খান দেশান্তরকাঠী গ্রামের ঘরপোড়া অভিযুক্ত ১ নাম্বার আসামি। বরগুনা আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ের পর আসামি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক থাকেন।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, আসামি বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে এবং আজ দুপুরে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews