1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় টিকটক নিয়ে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যার পর স্বামীরও চেষ্টা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরগুনায় টিকটক নিয়ে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যার পর স্বামীরও চেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলীতে টিকটক করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। পরে এ ঘটনায় স্বামী ইমন সরদার নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের বাসিন্দা ইমন সরদার প্রেম করে জুবেয়ারা জান্নাতিকে বিয়ে করেন। পরে জান্নাতির টিকটক করা নিয়ে প্রায় সময়ই ইমনের সঙ্গে কলহের সৃষ্টি হতো।

টিকটক করার কারণে স্ত্রীর মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে ইমন জান্নাতির মাথার চুল কেটে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে ঘরে ফিরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইমন। এরপর তিনি বাড়িতে ফিরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এলকাবাসী টের পেয়ে পুলিশে খবর দিয়ে ইমনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের স্বামী ইমন সরদার সাংবাদিকদের বলেন, আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি। তাকে আর কিছুই করিনি। ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই। পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ য়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews