1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমন্বয়কদের বাড়ির দেয়ালে লেখা হচ্ছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সমন্বয়কদের বাড়ির দেয়ালে লেখা হচ্ছে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখা দেখা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ির দেয়ালে এমন লেখা দেখা যায়। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছেন পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর।

সমন্বয়ক আহসান হাবীব সাহেবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে আহসান হাবিবের পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন সাংবাদিকদের জানান, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আশপাশের পরিবেশ ও সিসি ক্যামেরা দেখা হচ্ছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews