1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাতের আধারে পুড়ে ছাই ৭৭টি ঘর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাতের আধারে পুড়ে ছাই ৭৭টি ঘর

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতবাড়ির ৭৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বেশিরভাগ ঘরের মালামাল পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা সংলগ্ন পাঁচটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িগুলোর মালিক স্থানীয় নুরুল হক। প্রথম বাড়িটিতে ১৬টি, পরে তিনটি বাড়িতে ১৭টি করে ও সবশেষ বাড়িটিতে ১০টি ঘর রয়েছে বেশিরভাগ ঘরই টিনশেড বিল্ডিং। বাড়িগুলোর ৭৭টি ঘর তৈরি করে স্থানীয় কারখানা শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষে কাছে ভাড়ায় বসবাস করত। প্রথমে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

ভাড়াটিয়া আমেনা খাতুন বলেন, ‘আটটায় কারখানায় ডিউটি শেষে ঘরে ফিরে রাতে খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌঁড়ে বাড়ির বাইরে চলে আসি। পরে আর ঘরে যেতে পারিনি। আমার ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল আরও বলেন, ‘রাতে আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে তদন্ত পূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণসহ পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews