1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে বাবুল ফকির (৫৪) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পথরোধ করে গলায় ফাঁস লাগিয়ে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে শনিবার রাত ৮টার দিকে। গুরুত্বর জখমীকে রাত ১২টার দিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রবিবার বাবুল ফকির বাদি হয়ে নূর মোহাম্মদ হাওলাদরকে প্রদান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, জিউধরা গ্রামের মৃত. নূর মোহাম্মদ ফকিরের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী বাবুল ফকির ঘটনার দিন রাত ৮টার দিকে জিউধরা বাজারে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরকে প্রথমে গলায় ফাঁস দিয়ে অর্তকীত হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে রেখে যায়। এ সময় হামলাকারিরা ওই ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করা এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন জখমী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবুল ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ নূল মোহাম্মদ হাওলাদার তার লোকজন নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমার ঘেরের মাছ বিক্রির টাকা সাথে রয়েছে পূর্ব থেকে কোন ভাবে যেনে এক লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। ন্যায় বিচার চাই।

নূর মোহাম্মদ হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কাউকে মারপিট করেনি। ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, জিউধরা ইউনিয়নে মৎস্য ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

** ছবি সংযুক্ত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews