1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আলেম-ওলামাদেরও থ্রেড মনে করতেন শেখ হাসিনা: সারজিস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আলেম-ওলামাদেরও থ্রেড মনে করতেন শেখ হাসিনা: সারজিস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেড মনে করে তাদের উপর হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

এসময় সারজিস আলম বলেন, কেউ কোনো দিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশে শুধু সময়ের ব্যাপার। আমাদের জায়গা থেকে সবসময় স্পষ্টভাবে কথা বলতে চাই। বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেনশিয়াল থ্রেড (ক্ষমতায় থাকতে ঝুঁকিপূর্ণ মনে করেছেন) মনে করেছে তাদেরই নানা উপাধি, তকমা দিয়ে ব্লেইম গেম খেলায় মেতে উঠেছিল। এই গেমে অনেক নিরপরাধ মানুষকে জীবন বলি দিতে হয়েছে। এমনকি শেখ হাসিনা আলেম-ওলামাদেরও থ্রেড মনে করে তাদের হামলা, মামলা, নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।

এই সংগঠক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থেকে সহযোগিতা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক ব্যক্তি ও সংগঠন ছিল যাদের খুনি শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটাই দুঃসাধ্য করে দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে একটা কথায় বলতে চাই, আপনারাসহ অনেককেই খুনি শেখ হাসিনা যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।

সারজিস আরও বলেন, আমরা বিশ্বাস করি, আমরা ২৪-এর অভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবে দেশের স্বার্থকে সবার ওপরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews