1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সংস্কারের জন্য সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে: সিইসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সংস্কারের জন্য সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে: সিইসি

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সংস্কারের জন্য দেশের আইন এবং সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) ভোটার তালিকা হাল নাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “আপনারা দেখেছেন ১৫ টা রিফর্মস কমিশন হয়েছে। তার মানে কী বদলাতে হবে আমাদের। অতীতকে বদলায়ে উপযুক্তভাবে যাতে বিদ্যমান চাহিদার সাথে খাপ খায়, সেভাবে যাতে সব কিছু পুনর্গঠিত হয়, সংস্কার হয় সে লক্ষ্যেই কিন্তু সরকার কর্তৃক ১৫টা সংস্কার কমিশন গঠন হয়েছে”।

নাসির উদ্দিন বলেন, সরকারি যে কোন ‘রিফর্মস’ করতে গেলে অনেক বিধি বিধান, আইন কানুন ‘অনেক জায়গায় হাত দিতে হয়, না হলে কোন জায়গায় আটকে থাকলে, আইন কানুনে আটকে থাকলে তো অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলা দেবে, প্রপোজালগুলা যেগুলা গৃহীত হবে – সেগুলা একোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কন্সটিটিউশনে হাত দিতে হবে।

তিনি বলেন, সে লক্ষ্যে জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, কাজ করছি। সুতরাং আমাদের পুরোনো মন – মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, জাতিকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেয়া আমাদের কমিটমেন্ট। জাতি এতোদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের বঞ্চনার কষ্ট আমরা দূর করতে চাই। বঞ্চনা ঘোচাতে এসেছি আমরা।

নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তা উল্লেখ করে সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দেবেন, তাতেও আমাদের বিধি-বিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। সুতরাং আমাদের লক্ষ্য হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন জাতিকে উপহার দেয়া। যেটা থেকে এতোদিন জাতি বঞ্চিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews