1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছে উদীয়মান কবি মনির সৈকত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছে উদীয়মান কবি মনির সৈকত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৩ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী // বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আইকন বস্তুনিষ্ঠ লেখক মো: মনির সৈকত ১৯৮৮ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

মৃত মো: আদম আলী হাওলাদার ও মৃত মোসা: সালেহা দম্পতির ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে কবি মো: মনির সৈকত সবার ছোট।

 

মনির সৈকত মধ্য রামপুর পোনসাইত বাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে (বর্তমানে সরকারি) শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকা (প্রাইভেট) থেকে মার্কেটিং এ ব্যাচেলর অফ বিসনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং একাউন্টিং এ মাস্টার্স অফ বিসনেস এডমিনিস্ট্রেশন (এম বি এ) ডিগ্রী লাভ করেন।

গল্প,গান, কবিতা লেখার পাশাপাশি তিনি  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত রয়েছেন। কর্মজীবনে তিনি মোবাইল ও বোটিকস এর ব্যবসার সাথে জরিত আছেন বলে জানিয়েছেন তার ভাগিনা মো: নাঈম হাওলাদার।

ব্যক্তিগত জীবনে কবি মনির সৈকত বিবাহিত। স্ত্রী ও দু’টি কন্যা সন্তান নিয়ে উদীয়মান ও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করা কবি মনির সৈকত পুরান ঢাকায় বসবাস করছেন।

ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে কবি মনির সৈকত বলেন, আমার নিজের ভালো লাগা থেকে টুকটাক লেখালেখি শুরু করি। পরবর্তীতে আমার লেখা পছন্দ করে মানুষ আরও লেখার জন্য অনুরোধ করেন। এরপর থেকেই নিয়মিত লেখার সাথে নিজেকে যুক্ত করেছি। আগামী বছর বই মেলায় আমার লেখা বই যেন পাঠকরা পায় সেই লক্ষ কাজ করছি।

তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষ জন্য কিছু করার ইচ্ছে থেকেই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের দোয়া আর ভালোবাসায় আজ সুনাম অর্জন করেছি। আমি যতদিন বেঁচে থাকবো শ্রোতাদের হৃদয়ে ভালোবাসা নিয়েই বেচে থাকতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews