1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসার খাটের নীচে মিলল কলেজ শিক্ষকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাসার খাটের নীচে মিলল কলেজ শিক্ষকের মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

নেত্রকোণা শহরে নিজ বাসার খাটের নীচ থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

৬৬ বছর বয়সী দিলীপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, দিলীপ কুমারের স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার একাই বাসায় ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রাণী বাসায় ফিরে সামনের ফটকে ও বাসার ভেতরের গ্রিলে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নীচে দিলীপ কুমারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। চুরির ঘটনায় না অন্য কোনো কারণে এই হত্যা- তা উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews