1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় বিজিবির আলিকদম ব্যাটালিয়ন তাদের আটক করে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবির সদস্যরা। পরে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেন তারা।

 

 

চাঁপাইনবাবগঞ্জ / সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

শনিবার ভোর ৪টার দিকে একটি ট্রাক, প্রাইভেট কার ও কয়েকটি মটর সাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদেরকে সহযোগিতার জন্য পাঁচজনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলিকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।

 

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দীন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য, মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সে দেশের সরকারের চলমান বিবাদের জেরে রোহিঙ্গারা আশ্রয় নেয়ার জন্য পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বহুদিন ধরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews