1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দৌলতখানে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সৈয়দপুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

দৌলতখানে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সৈয়দপুর

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

মো.রাশেদ খান, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে সানরাইজ স্পোটিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা আমির জাং গজনবী স্টেডিয়ামে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০-১ গোলে চরখলিফা লিড সোলজার্সকে পরাজিত করে সৈয়দপুর কিংস রাইডার্স চ্যাম্পিয়ন হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন, হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা ও পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।

 

এসময় হাফিজ ইব্রাহিম বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।

 

পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, সহ বিএনপির নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews