1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ইসি মাছউদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ইসি মাছউদ

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছর ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

ইসি মাছউদ বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনিহা ছিল, ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সে যায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষেই এগিয়ে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন বলে জানান ইসি মাছউদ। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। তাই এবিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য দিয়ে সহায়তায় আহ্বান রাখেন নির্বাচন কমিশনার।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews