1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

ওসি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা ও ধানমন্ডি থানায় একটি করে মামলা রয়েছে। এর ম্যধ্যে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে।

 

তিনি আরও বলেন, মশিউর রহমানকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।

 

গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews